কলকাতায় ফের ইডির হানা! টোপ দিয়ে আর্থিক প্রতারণার অভিযোগের তদন্তে আট জায়গায় একযোগে তল্লাশি অভিযান

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: তদন্তকারী সংস্থা সূত্রে খবর, গত মাসেও এই আর্থিক প্রতারণার মামলায় তল্লাশি অভিযানে নেমেছিল ইডি। সেই সময়ে ওই অর্থলগ্নি সংস্থার বিভিন্ন অফিসে এবং সংস্থার একাধিক কর্তার বাড়িতে হানা দিয়েছিলেন তদন্তকারী আধিকারিকেরা। গত মাসের অভিযানে পাওয়া তথ্যের ভিত্তিতে সোমবার ফের অভিযানে নামল ইডি। কেন্দ্রীয় বাহিনীকে সঙ্গে নিয়ে আটটি পৃথক দলে ভাগ হয়ে কলকাতার আট জায়গায় সকাল থেকে তল্লাশি শুরু করেছেন আধিকারিকেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *