📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দিন কয়েক আগে কোচবিহারের সাহেবগঞ্জ থানা এলাকার এক পাটখেত থেকে ১২ বছরের এক নাবালিকার দেহ উদ্ধার হয়। কী ভাবে ওই নাবালিকার মৃত্যু হয়, তা নিয়ে প্রশ্ন ওঠে। সেই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। সেই প্রসঙ্গ উল্লেখ করে শুভেন্দু বলেন, ‘‘ছোট বাচ্চা, বোন, দিদি, মহিলাদের উপর কেউ আঙুল তুললে, সেই আঙুল ভেঙে দিতে হবে। এর জন্য পুলিশকে যা করার করতে হবে।’’ পাশাপাশি, মুখ্যমন্ত্রীর বার্তা, কোনও ভাবে সিন্ডিকেটরাজ চলবে না। সীমান্তে গাজ়া বা আফিমের মতো মাদকদ্রব্য চাষ নষ্ট করবে হবে। কামতাপুর রাজ্যের দাবি প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, ‘‘রাজবংশীরা দু’হাত তুলে ভোট দিয়েছেন। তাঁদের ভোটে আমরা জিতেছি। তাঁদের যা দাবি রয়েছে এবং যা অধিকার রয়েছে তা আলোচনা মাধ্যমেই ঠিক হবে।’’ এ-ও জানান, রাজবংশী ভাষায় অ্যাকাডেমির জন্য ৫০ কোটি দেওয়া হবে।
বোন, দিদি, মহিলাদের দিকে কেউ আঙুল তুললে তা ভেঙে দিতে হবে’! পুলিশকে বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর

