দুর্গাপুজোর মধ্যেই রাজ্যসভার ভোট! কোয়েলের ছেড়ে যাওয়া আসনে অন্তর্বর্তী নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করল কমিশন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত ১৬ জুলাই দিল্লিতে গিয়ে উপরাষ্ট্রপতি সিপি রাধাকৃষ্ণণের সঙ্গে দেখা করেন অভিনেত্রী তথা সাংসদ। তাঁর কাছে নিজের ইস্তফাপত্র জমা দেন। সাংসদপদে ইস্তফা দেওয়ার পর পরই কেন্দ্রীয় মন্ত্রী ভূপেন্দ্র যাদবের সঙ্গে দেখা করেন তিনি। ওই সাক্ষাতের জেরে গুঞ্জন আরও বৃদ্ধি পায়। কারণ, লোকসভায় তৃণমূলত্যাগী সাংসদেরা একাধিক বার ভূপেন্দ্রের বাড়িতে বৈঠকে বসেন। পরে ওই বিদ্রোহীরা যোগ দেন ‘ন্যাশনালিস্ট সিটিজ়েন্স পার্টি অফ ইন্ডিয়া’ (এনসিপিআই)-তে। এবং তাঁরা এখন কেন্দ্রের শাসকজোট এনডিএ-র শরিক।

মঙ্গলবার কমিশন জানিয়েছে, আগামী ১৬ অক্টোবর রাজ্যসভার অন্তর্বর্তী নির্বাচন হবে কোয়েলের ছেড়ে যাওয়া আসনে। তার জন্য মনোনয়ন জমার শেষ দেন আগামী ৬ অক্টোবর। আগামী ৯ অক্টোবরের মধ্যে মনোনয়ন প্রত্যাহার করা যাবে। কোয়েলের আসনের অন্তর্বর্তী নির্বাচনের পাশাপাশি ওই একই সময়ে উত্তরপ্রদেশের ১০টি এবং উত্তরাখণ্ডের একটি রাজ্যসভা আসনেও নির্বাচন হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *