হাই কোর্টে ঝুলেই মমতার সভার ভাগ্য, সিঙ্গেল বেঞ্চেই মামলা ফেরত পাঠাল প্রধান বিচারপতির বেঞ্চ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুক্রবার শ্রীরামপুরের মাহেশে একটি মিছিল। পরে সভা করার কথা ছিল কালীঘাট তৃণমূলের। সেখানে উপস্থিত থাকার কথা ছিল স্বয়ং তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। ছাব্বিশের নির্বাচনে হারের পর এটিই তাঁর জেলায় প্রথম সভা হত! মিছিল ও সভার জন্য পুলিশের অনুমতি নিয়ে জটিলতা তৈরি হয়। জল গড়ায় হাই কোর্টে। বৃহস্পতিবার বিচারপতি সৌগত ভট্টাচার্যের একক বেঞ্চ মিছিলের অনুমতি না দিলেও। মাহেশের স্নানপিঁড়ির মাঠে হাজার দুয়েক লোক নিয়ে সভা করার অনুমতি দেন। পাশাপাশি ধর্মীয় উস্কানিমূলক বক্তব্য ও শব্দবিধি নিয়েও কড়া শর্ত দেন।
এই নির্দেশের পরই গতকালই একক বেঞ্চের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে প্রধান বিচারপতি রবীন্দ্র ভি ঘুগে ও বিচারপতি তপোব্রত চক্রবর্তীর ডিভিশন বেঞ্চের দ্বারস্থ হয় রাজ্য। মাহেশের জগন্নাথ মন্দির কর্তৃপক্ষের তরফেও আপত্তি জানানো হয়। রাজ্য জানায়, সভাতে আপত্তি নেই। তবে স্নানপিঁড়ি মাঠটি ব্যক্তিগত মালিকানাধীন। ধর্মীয় অনুষ্ঠান হয়। রাজনৈতিক সভা হলে তা সমস্যার। রাজ্যের আইনজীবীরা সওয়াল করেন, মাঠটি ব্যক্তিগত ধর্মীয় সম্পত্তি, মন্দির অনুমতি না দিলে প্রশাসন কীভাবে সভা করাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *