বহুতলে রং করতে গিয়ে মধ্যমগ্রামে মর্মান্তিক দুর্ঘটনা, তার ছিঁড়ে মৃত্যু দুই নির্মাণকর্মীর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:বহুতলে রং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনা, তার ছিঁড়ে মৃত্যু দুই নির্মাণকর্মীর। শনিবার মধ্যমগ্রামের গঙ্গানগরের ঘটনা। এই দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক কর্মী, মৃত ব্যক্তিদের নাম-পরিচয় এখনও জানা যায়নি। বহুতলের বাইরের দেওয়ালে রং করার সময়ে ঝুলন্ত ক্যাটেলে বসে কাজ করার সময় আচমকাই ছিঁড়ে যায় সেই তার। এক শ্রমিক গুরুতর জখম, তাঁকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে। মর্মান্তিক এই দুর্ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে মধ্যমগ্রামের গঙ্গানগর এলাকায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *