📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপ অঞ্চল তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। তার জেরে শনিবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস দিল আবহাওয়া দপ্তর। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে বইতে পারে দমকা হাওয়া। ভিজতে পারে উত্তরবঙ্গের একাধিক জেলাও।
বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস

