📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ক্যামাক স্ট্রিটের অফিস থেকে তৃণমূলের নামে লাগানো হোর্ডিং খুলে ফেলার ঘটনার মামলায় কোনও আইনি রক্ষা কবচ দিলো না হাইকোর্ট। বিচারপতি রাজা বসু চৌধুরীর পর্যবেক্ষণ, ‘যেহেতু হোর্ডিং খুলে ফেলা হয় গিয়েছে, তাই এই ক্ষেত্রে এখনই আর নতুন করে কোনও অন্তর্বর্তী রক্ষাকবচ দেওয়ার সুযোগ নেই।’ শুধু আশঙ্কার ভিত্তিতে কোনও নির্দেশ দেওয়া যুক্তিযুক্ত নয় বলে মনে করে আদালত। তৃণমূল এই মামলায় পুরসভার যে সব অফিসারকে ব্যক্তিগত ভাবে যুক্ত করেছিল, আদালত তাদের নাম বাদ দেওয়ার নির্দেশ দেয়।
ক্যামাক স্ট্রিটের অফিস থেকে হোর্ডিং খোলার মামলায় কী বলল হাইকোর্ট?

