বসেই খাওয়া যাবে মা আহারে! রেস্তরাঁ-অনুষ্ঠানের উদ্বৃত্ত খাবার বিলি দুস্থদের, বড় ঘোষণা অগ্নিমিত্রার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যে মোট ৩৯০ টি মা আহার রয়েছে। এখানে মাত্র ৫ টাকার বিনিময়ে ভরপেট খাবার পাওয়া যায়। বিজেপি সরকার ক্ষমতায় আসার পর মা আহারের পরিকাঠামো আরও উন্নত হয়েছে। এখন ৫ থেকে ১৫ টাকার মধ্যে এখানে মাছভাতও পাওয়া যায়। এবার গ্রাহকদের সুবিধায় আরও এক ভালো সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুক্রবার বিধানসভায় পুর বাজেট সংক্রান্ত আলোচনায় মন্ত্রী অগ্নিমিত্রা পাল জানালেন, এতদিন মা আহার থেকে খাবার নিয়ে চলে যেতে হতো অথবা রাস্তায় দাঁড়িয়ে খেতে হতো। এবার রেস্তরাঁর আদলে এখানে বসেই খাওয়া যাবে, সেই ব্যবস্থা করা হচ্ছে। রাজ্যের বিভিন্ন হাসপাতালের আশেপাশে মা আহারের সংখ্যা অন্তত ১০০। রোগীর পরিবারের সদস্য ছাড়াও কর্মী, পথচারী সবমিলিয়ে ফি দিন অন্তত ৮৫ হাজার মানুষ মা আহার থেকে খাবার খান। মাসে এই সংখ্যা কমপক্ষে ২৬ হাজার। এবার তাঁরা সকলেই বসে খেতে পারবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *