📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর তৈরি হওয়া নিম্নচাপ রবিবার আরও উত্তরে এগিয়েছে। পশ্চিমবঙ্গের সাগর দ্বীপ থেকে ৬০ কিলোমিটার দক্ষিণ, দিঘা থেকে ৮০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ওড়িশার বালেশ্বর থেকে ১৩০ কিলোমিটার দক্ষিণ-পূর্ব, ক্যানিং থেকে ১৪০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে তা অবস্থান করছে। সোমবার সকালে আরও উত্তর-উত্তর পশ্চিমে সরতে সরতে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হবে। বিকেলের দিকে তা ওড়িশার উপকূল পেরিয়ে স্থলভাগে প্রবেশ করতে পারে।
আরও ঘনাল নিম্নচাপ! এগোচ্ছে উপকূলের দিকে, কখন কোথা দিয়ে স্থলভাগে প্রবেশ? ঝড়ের সতর্কতা দক্ষিণবঙ্গে, সঙ্গে বৃষ্টিও

