ফের শক্তি বাড়াচ্ছে ঘূর্ণাবর্ত! দক্ষিণের সাত জেলায় ভারী বর্ষণের সতর্কতা, সমুদ্রও উত্তাল, কলকাতায় কী হবে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: হাওয়া অফিস জানিয়েছে, দক্ষিণবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর যে ঘূর্ণাবর্ত ছিল, তার প্রভাবে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরের উপর নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছে। ঘূর্ণাবর্তটি রয়েছে সমুদ্রতল থেকে ৯.৪ কিলোমিটার উঁচুতে। আগামী দু’তিন দিনে তা আরও সুস্পষ্ট হতে পারে। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান থেকে উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড হয়ে বঙ্গোপসাগরের উপকূল পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর ফলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সোমবার পর্যন্ত বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *