ফের ঘূর্ণাবর্ত! দক্ষিণবঙ্গে দুর্যোগ বাড়বে, রবিবার ভারী বর্ষণ কলকাতায়, দুই জেলায় হতে পারে অতিভারী বৃষ্টিও

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশের উপর একটি ঘূর্ণাবর্ত রয়েছে। সমুদ্রতল থেকে ৯.৪ কিলোমিটার উচ্চতা পর্যন্ত তা বিস্তৃত। এ ছাড়া, বর্ষাকালীন অক্ষরেখা রাজস্থান থেকে উত্তর-পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এর প্রভাবে সোমবার পর্যন্ত দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ভারী থেকে অতিভারী বর্ষণের সম্ভাবনা তৈরি হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *