📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নতুন এই আইনের রূপরেখা বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে, অপরাধদমনে প্রশাসনকে এমন কিছু ক্ষমতা দেওয়া হয়েছে, যা নিয়ে ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে আলোচনা শুরু হয়েছে। আইনের প্রধান দিক হল, বিনা বিচারে ১ বছর পর্যন্ত আটক ও এলাকাছাড়া করার ক্ষমতা। ‘প্রিভেন্টিভ ডিটেনশন’ বা নিবর্তনমূলক আটকের ব্যবস্থা রাখা হয়েছে। নতুন আইন অনুযায়ী, প্রশাসন যদি মনে করে, কোনও নির্দিষ্ট ব্যক্তি জননিরাপত্তার জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারেন কিংবা কোনও বড়সড় সমাজবিরোধী অপরাধের চক্রান্ত করছেন, তবে অপরাধ ঘটানোর আগেই তাঁকে বিনা বিচারে সর্বোচ্চ ১২ মাস অর্থাৎ ১ বছর পর্যন্ত আটকে রাখা যাবে। আইন বিশেষজ্ঞদের একাংশ একে কেন্দ্রীয় সরকারের ‘জাতীয় নিরাপত্তা আইন’-এর (এনএসএ)-এর সমকক্ষ বলে মনে করছেন।
রাত পেরোলেই রাজ্যে চালু হচ্ছে গুন্ডাদমন আইন! পুলিশের হাতে কী কী নতুন ক্ষমতা, কোন কোন শাস্তির বিধান, জানুন সবিস্তার

