📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা ট্রাফিক পুলিশের নোটিফিকেশন অনুযায়ী, বিদ্যাসাগর সেতুর সামগ্রিক সুরক্ষাকে আরও মজবুত করতে এই সংস্কারের কাজ করা বাধ্যতামূলক হয়ে পড়েছিল। এই ১২ ঘণ্টার ব্লকে সেতুর ‘স্টে কেবল’ এবং ‘হোল্ডিং ডাউন কেবল’ (Stay and holding down cables) পরিবর্তন করা হবে। এর পাশাপাশি সেতুর অত্যন্ত গুরুত্বপূর্ণ ‘বেয়ারিং’ (Bearings) বদলানোর কাজও করবেন বিশেষজ্ঞরা। এই কাজের সময় সেতুর ওপর কোনও কম্পন বা গাড়ির চাপ থাকা বিপজ্জনক, তাই সম্পূর্ণ ক্লোজারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
৫ জুলাই ১২ ঘণ্টা বন্ধ থাকছে বিদ্যাসাগর সেতু! সকাল ৬টা থেকে সন্ধে ৬টা পর্যন্ত বন্ধ যান চলাচল, কেন বন্ধ রাখা হচ্ছে বিদ্যাসাগর সেতু?

