ডিম ছোড়া থামাতে হাই কোর্টের দ্বারে তৃণমূল! অভিষেক-সহ তিন সাংসদ ও দুই বিধায়কের উপর ‘হামলার’ উল্লেখ, শুনানি কবে?

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভোটের আগে দক্ষিণ ২৪ পরগনার সোনারপুরে গিয়ে হামলার মুখে পড়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা ডায়মন্ড হারবারের সাংসদ অভিষেক। হুগলির চণ্ডীতলায় শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণের বিরুদ্ধে হামলা চালানোর অভিযোগ ওঠে। কয়েক দিন আগে কালীঘাটে তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে ডিম ছুড়ে ‘হামলা’ করা হয় বেলেঘাটার তৃণমূল বিধায়ক কুণালের উপর। চলতি মাসেই নিজের বিধানসভা কামারহাটিতে ‘হামলার’ শিকার হন মদন। তাঁর গাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ ওঠে। জনস্বার্থ মামলায় এই বিষয়গুলি উল্লেখ করেছে তৃণমূল। একই সঙ্গে গ্রেফতার করার পর তৃণমূল নেতাদের যে ভাবে কোমরে দ়ড়ি বেঁধে রাস্তায় ঘোরাচ্ছে পুলিশ, তারও বিরোধিতা করা হয়েছে।

প্রসঙ্গত, রাজ্যে পালাবদলের পরেই বিভিন্ন অভিযোগে রাজ্যের নানা জায়গায় তৃণমূল নেতারা গ্রেফতার হচ্ছে। গ্রেফতার করার পর তাঁদের থানা বা কোর্টে নিয়ে যাওয়ার সময় অভিযুক্তদের লক্ষ্য করে ডিম ছুড়ছেন বিজেপি নেতা-কর্মী এবং স্থানীয়দের একাংশ। পরিস্থিতি সামাল দিতে ধৃতদের মাথায় হেলমেট পরিয়ে নিয়ে যাচ্ছে পুলিশ। এ বার এই ডিম-‘হামলার’ বিরুদ্ধে উচ্চ আদালতের দ্বারস্থ হল তৃণমূল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *