পুঞ্জিভূত হচ্ছে শক্তিশালী মেঘোপুঞ্জ, দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: উপগ্রহ ও রাডার পর্যবেক্ষণে দেখা যাচ্ছে, পশ্চিমবঙ্গ ও পার্শ্ববর্তী অঞ্চলে বিশাল শক্তিশালী মেঘপুঞ্জ পুঞ্জিভূত হচ্ছে। এর প্রভাবে আজ বিকেল ৫টা থেকে সন্ধ্যা ৭টার মধ্যে কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব বর্ধমান সহ পার্শ্ববর্তী এলাকায় ঘণ্টায় ৭০–৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া, বজ্রবিদ্যুৎসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

🌧️ ইতিমধ্যেই বীরভূম, মুর্শিদাবাদ, নদীয়া সহ একাধিক জেলায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হয়েছে।

🌡️ এই ঝড়-বৃষ্টির ফলে তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমতে পারে, ফলে গরম থেকে সাময়িক স্বস্তি মিলতে পারে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *