📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রকল্পে এখনও নাম নথিভুক্ত না হওয়া মহিলাদের আশ্বস্ত করে মুখ্যমন্ত্রী বলেন, “কোনও চিন্তা করবেন না। এখনও যাঁরা বাকি রয়েছেন, তাঁরা জনকল্যাণ শিবিরে গিয়ে ফর্ম পূরণ করুন। সরকারি আধিকারিকেরা আপনাদের সাহায্য করবেন। প্রয়োজনে বাড়ি বাড়ি গিয়েও সহযোগিতা করা হবে।” অন্নপূর্ণা প্রকল্পের পাশাপাশি আসন্ন রাজ্য বাজেট নিয়েও ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আগামী ২২ জুন রাজ্য বাজেট পেশ করা হবে। যুবক-যুবতী, সরকারি কর্মচারী এবং শিক্ষিত চাকরিপ্রার্থীদের জন্য আরও একাধিক কর্মসূচি ঘোষণা করা হবে। যেহেতু বাজেট এখনও পেশ হয়নি, তাই এই মুহূর্তে বিস্তারিত কিছু বলতে পারছি না। কৃষকদের জন্যও গুরুত্বপূর্ণ উদ্যোগ নেওয়ার পরিকল্পনা রয়েছে। মানুষ যে আশা-ভরসা নিয়ে আমাদের ক্ষমতায় এনেছেন, সেই ভরসার মর্যাদা আমরা রাখব।”
জুলাই মাসে কত তারিখে মিলবে অন্নপূর্ণা যোজনার ৩০০০ টাকা? ঘোষণা করে দিলেন মুখ্যমন্ত্রী, মহিলাদের দিলেন আশ্বাসও

