গ্রীষ্মে ‘হেমন্ত’ স্মরণ! কিংবদন্তী শিল্পীর জন্মদিন পালন বিজেপির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বাংলায় বিজেপি সরকার গড়ার পর থেকেই পরিবর্তনের ছবি টা স্পষ্ট। একদিকে যেমন মাছে ভাতে বাঙালির মাছ ভাত খাওয়া চলছে উৎসবের মেজাজে, অন্যদিকে যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হচ্ছে বিশেষ দিনগুলি। গত ১৬ জুন ছিল কিংবদন্তি শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন। বিশেষ দিনটিতে শিল্পীর পরিবারের সদস্য সহ বিশিষ্ট জনেদের নিয়ে প্রয়াত শিল্পর প্রতি এক শ্রদ্ধা জ্ঞাপনের অনুষ্ঠানের আয়োজন করা হয় বিজেপির সাংস্কৃতিক শাখার উদ্যোগে।
হেমন্ত মুখোপাধ্যায় সরণী তথা সাদার্ন অ্যাভিনিউতে অবস্থিত উদ্যানে হেমন্ত মুখোপাধ্যায়ের যে সুউচ্চ – বিশাল পূর্ণাঙ্গ মূর্তিটি রয়েছে সেখানে শিল্পীর চরণে শ্রদ্ধা নিবেদন করেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত, বিধায়ক রুদ্রনীল ঘোষ, বিধায়ক পাপিয়া অধিকারী, অভিনেতা ও নাট্য ব্যক্তিত্ব সঞ্জীব সরকার, পরিবেশবিদ এস এম ঘোষ, দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্য, বিজেপি স্টেট কমিটর সদস্য অরুণাভ মজুমদার, অভিনেতা প্রদীপ ধর, বিজেপির সাংস্কৃতিক শাখার ভারপ্রাপ্ত প্রীতম সরকার সহ বহু সঙ্গীত প্রেমী মানুষ।
বিগত ১৫ বছরে ক বার এভাবে প্রয়াত শিল্পী হেমন্ত মুখোপাধ্যায়ের জন্মদিন যথাযোগ্য মর্যাদায় পালন করা হয়েছে তা বলা মুশকিল। এভাবে শিল্পীর জন্মদিন পালন করার জন্য রাজ্যের শাসক দল সহ সাংস্কৃতিক শাখার সদস্যদের ধন্যবাদ জানিয়েছেন হেমন্ত মুখোপাধ্যায়ের ভাইঝি শাশ্বতী চট্টোপাধ্যায় সহ অন্যান্য। এভাবেই কৃতী বাঙালি ও মণীষীদের জন্মদিন – মৃত্যু দিন গুলি যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালন করার প্রতিশ্রুতি দেন শাসক দলের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *