দক্ষিণবঙ্গে তীব্র বজ্রপাত ও ঝড়-বৃষ্টির আশঙ্কা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ৩ থেকে ৬ ঘণ্টার মধ্যে পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হাওড়া, কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগণা সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অঞ্চলে বজ্রবিদ্যুৎসহ ঝড়-বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

⚡ বৃষ্টির সঙ্গে প্রবল থেকে অতি প্রবল বজ্রপাত ঘটতে পারে। অনেক এলাকায় কানে তালা ধরানো বজ্রধ্বনি এবং ঘন ঘন বিদ্যুৎ চমকানোর সম্ভাবনা রয়েছে।

🚨 খোলা মাঠ, জলাশয়, গাছের নিচে বা উঁচু স্থানে অবস্থান করা বিপজ্জনক হতে পারে। বজ্রপাতের সময় নিরাপদ পাকা ঘরে আশ্রয় নিন এবং অপ্রয়োজনীয় বাইরে যাতায়াত এড়িয়ে চলুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *