ওড়িশার রাস্তায় গাড়ি ফেলে বেপাত্তা সুশান্ত! ৩ কোটির তোলাবাজি মামলায় তৃণমূল কাউন্সিলরকে খুঁজছে পুলিশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: এ যেন সিনেমা! তোলাবাজির অভিযোগে কলকাতার ১০৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুঁজছিল পুলিশ। ওড়িশা পর্যন্ত তাঁকে ধাওয়া করা হয়। অভিযোগ, পুলিশকে আসতে দেখে পড়শি রাজ্যে রাস্তায় গাড়ি থেকে নেমে গা-ঢাকা দেন সুশান্ত। তাঁর গাড়ি থেকে গ্রেফতার করা হয়েছে চালক সুজিত চৌধুরীকে।
অভিযোগ ছিল, কসবার ১০৮ নম্বর ওয়ার্ডে হকারদের দোকান দেওয়ার নামে টাকা আদায় করেছিলেন তিনি। হকারদের থেকে প্রায় তিন কোটি টাকা নেওয়ার অভিযোগ উঠেছিল। আনন্দপুর থানায় তাঁর বিরুদ্ধে অভিযোগও দায়ের করেছিলেন হকার্স কমিটির কয়েক জন। তার পর থেকেই খোঁজ মিলছিল না সুশান্তের।

পুলিশ সূত্রে জানা গিয়েছিল, ভিন্‌রাজ্যে পালিয়ে বেড়াচ্ছিলেন তিনি। পুলিশ যদিও তাঁর খোঁজ চালাচ্ছিল। বিশেষ সূত্রে খবর পেয়ে ওড়িশার এক জায়গায় তাঁকে ধাওয়া করা শুরু করে পুলিশ। অভিযোগ, রাস্তায় গাড়ি রেখে তিনি পালিয়ে যান। পুলিশ যখন গাড়ির কাছে পৌঁছোয়, তখন ভিতরে ছিলেন শুধু চালক। তাঁকে গ্রেফতার করা হয়েছে।

গত মাসের শেষে কলকাতা পুরসভার ১২ নম্বর বরোর চেয়ারম্যান পদ থেকে ইস্তফা দেন সুশান্ত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *