ববি হাকিমের বাড়িতে সিআইডি! বিধানসভার সই জাল-কাণ্ডে তৃণমূলের আরও তিন বিধায়কের হাতের লেখার নমুনা সংগ্রহ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কলকাতার মেয়র ফিরহাদ হাকিমের বাড়িতে গেল রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ সিআইডি-র প্রতিনিধিদল। বিধানসভায় জাল সইয়ের ঘটনায় তদন্তের সূত্রে বৃহস্পতিবার রাতে সিআইডি ফিরহাদের চেতলার বাড়িতে গিয়েছে বলে খবর। সই নিয়ে মেয়রকে জিজ্ঞাসাবাদ করা হবে। এ ছাড়া, এই ঘটনায় তৃণমূলের আরও তিন বিধায়কের হাতের লেখার নমুনা বৃহস্পতিবার সংগ্রহ করা হয়েছে আদালতে। তাঁরা হলেন ক্যানিং পূর্বের বিধায়ক বাহারুল ইসলাম, হাওড়া মধ্যের বিধায়ক অরূপ রায় এবং মহেষতলার বিধায়ক শুভাশিস দাস।