আজ থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে হাওয়া বদলের পূর্বাভাস! কালবৈশাখী আর কত দিন, উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গত সপ্তাহে হাঁসফাঁস গরম ছিল দক্ষিণবঙ্গে। আর্দ্রতাজনিত অস্বস্তি ছিল খুব বেশি। সপ্তাহের মাঝামাঝি সময়ে কালবৈশাখীর কারণে কিছুটা স্বস্তি মিলেছে। হাওয়া অফিস বলছে, রবিবারও দক্ষিণবঙ্গের ১০ জেলায় হালকা বৃষ্টির পাশাপাশি ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে। ওই জেলাগুলিতে হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে সোমবার থেকে সেই সম্ভাবনা কমবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। মাঝেমধ্যে কিছু জেলার দু’-এক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে সতর্কতা জারি করার মতো কোনও পরিস্থিতি নেই। আগামী তিন দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গে দিনের তাপমাত্রা ২ থেকে ৪ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে। তার পরের চার দিন তাপমাত্রার হেরফের হবে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *