আগে বিজেপি কর্মী, তার পরে মুখ্যমন্ত্রী! দিনভর ব্যস্ততা সত্ত্বেও রাতের বৈঠকে শুভেন্দু ফের পার্টি অফিসে, দলকে নিষ্ঠার বার্তা

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সোমবার গোটা দিন তাঁর ছিল ঠাসা কর্মসূচি। সকালে সেক্টর ফাইভে বিজেপি দফতরে ‘জনতার দরবার’। দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত নবান্নে একের পর এক প্রশাসনিক বৈঠক। তার পরেও রাতে ফের দলীয় দফতরে হাজির হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নরেন্দ্র মোদীর সরকারের দ্বাদশ বর্ষপূর্তি উদ্‌যাপনের পরিকল্পনা নিয়ে বিশদে বৈঠক করলেন দলের নেতৃত্বের সঙ্গে। আর সেই বৈঠকেই দিলেন দল তথা সংগঠনের প্রতি নিষ্ঠার বার্তা। মুখ‍্যমন্ত্রী হয়েছেন বলে দলের কাজকে পিছনের সারিতে ঠেলে দেবেন, এমন ভাবার কোনও কারণ নেই, বৈঠকে নিজের বক্তব্যে তেমনটাই বুঝিয়ে দিলেন শুভেন্দু।