📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:কল্যাণীতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর প্রশাসনিক বৈঠক। বিজেপি মন্ত্রী ও বিধায়কদের সঙ্গে উপস্থিত হলেন তৃণমূল বিধায়করাও। সবচেয়ে উল্লেখযোগ্য, বৈঠকে ঢুকতে দেখা গেল তৃণমূলের বিদ্রোহী সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে। ঠিক কী কারণে তাঁরা সেখানে উপস্থিত হয়েছেন, তা জানা যায়নি।
উত্তর ২৪ পরগনা, নদিয়া ও হুগলি- এই তিন জেলা নিয়ে প্রশাসনিক বৈঠক রয়েছে আজ কল্যাণীতে। কোথায় কী সমস্যা রয়েছে, তা সরেজমিনে খতিয়ে দেখবেন মুখ্যমন্ত্রী। বৈঠক শুরুর আগে উপস্থিত হয়েছেন দিলীপ ঘোষ ও অগ্নিমিত্রা পালরা। তাঁরা মুখ্যমন্ত্রীকে স্বাগত জানান। দেওয়া হয় গার্ড অফ অনার।
সেখানেই সাত সকালে দেখা যায় কাকলি ঘোষ দস্তিদারকে। পৌঁছন দেগঙ্গা ও স্বরূপনগরের তৃণমূল বিধায়করা। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় কিছুদিন আগে বলেছিলেন, বিরোধীদেরও প্রশাসনিক বৈঠকে ডাকা হয়, এবার কি তাই হল, এনিয়ে অবশ্য মুখ খোলেননি কেউই।

