১ জুন থেকে শুরু হবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প! কারা, কী ভাবে আবেদন করতে পারবেন, জানিয়ে দিল অর্থ দফতর

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ১ জুন থেকে শুরু হবে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প। এই প্রকল্পে প্রতি মাসে মহিলারা ৩ হাজার টাকা করে তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে পাবেন। কী ভাবে টাকা ঢুকবে এবং কারা কবে থেকে আবেদন করতে পারবেন— তা নিয়ে একটি বিবৃতি মঙ্গলবার জারি করেছে অর্থ দফতর। ভোটপ্রচারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বার বার মহিলাদের জন্য অন্নপূর্ণা ভান্ডারের প্রতিশ্রুতি দিয়েছিলেন। গত সোমবার নারী ও শিশু উন্নয়ন এবং সমাজকল্যাণ দফতরের অধীনে ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্প নীতিগত অনুমোদন দেয় মন্ত্রিসভা।
বিবৃতিতে বলা হয়েছে, ১ জুন থেকে প্রতি মাসে মহিলারা তাঁদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৩ হাজার টাকা করে পাবেন। যাঁরা লক্ষ্মীর ভান্ডার পেতেন, তাঁদের নাম ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে ট্রান্সফার হয়ে যাবে। সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। যাঁরা ‘লক্ষ্মীর ভান্ডার’ প্রকল্প করেননি, তাঁরাও ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে আবেদন করতে পারবেন। যাঁরা আবেদন করবেন তাঁদের বয়স হতে হবে ২৫-৬০ বছরের মধ্যে।

আগামী ১ জুন থেকে পোর্টাল খুলবে। সেখানে আবেদন করতে হবে। ‘অন্নপূর্ণা যোজনা’ প্রকল্পে যে আবেদন হবে, সেইগুলির সরকারি অনুমোদন বিডিও যাচাই করবেন গ্রামে, মহকুমাশাসক করবেন শহরে। কলকাতা পুরসভা এলাকায় যাচাই করবেন পুরসভার আধিকারিকেরা। পুরসভার কমিশনার যাচাইয়ের কাজ করবেন। অনুমোদিত আবেদনগুলি পোর্টালে আপলোড করা হবে। আবেদনের পরে খতিয়ে দেখা হবে। তার পরেই তাঁরা তাঁদের ব্যাক অ্যাকাউন্টে টাকা পাবেন।

কারা এই প্রকল্পের টাকা পাবেন না?

• কেন্দ্রীয় বা রাজ্য সরকারের স্থায়ী চাকরি করলে হবে না।

• পেনশনভোগী হলেও হবে না।

• রাজ্য সরকারের অনুমোদিত শিক্ষক, অশিক্ষক পদে কর্মরত থাকলে পাবেন না।

• পঞ্চায়েত কর্মীও পাবেন না।

• আয়কর দিলে তিনিও পাবেন না।

• ২০২৬ সালের এসআইআর অনুসারে, যাঁরা মৃত, বাদ পড়েছেন, অনুপস্থিত, নাগরিকত্ব নিয়ে প্রশ্ন রয়েছে— তাঁদের ট্রাইবুনালে আবেদন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত পাবেন না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *