রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক বন্দেমাতরম, বিকৃত ইতিহাস বদলের বার্তা শমীকের

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রাজ্যের সমস্ত স্কুলে বাধ্যতামূলক করা হচ্ছে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা জাতীয় গীত বন্দেমাতরম। স্কুল শুরুর সময় পড়ুয়াদের গাইতে হবে এই গান। ইতিমধ্যেই জেলার বিভিন্ন প্রাথমিক স্কুল শিক্ষকদের নিয়ে তৈরি হোয়াটসঅ্যাপ গ্রুপে শিক্ষা দপ্তরের আধিকারিকরা এই মর্মে একটি মেসেজ ফরোওয়ার্ড করেছেন। সেখানেই স্কুল শুরুর আগে বন্দেমাতরম গান বাধ্যতামূলক করার কথা বলা হয়েছে। এরপরেই জেলার বিভিন্ন স্কুলে এই বিষয়ে প্রস্তুতি শুরু হয়েছে বলে জানা গিয়েছে। এই প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, আগামী সোমবার থেকে রাজ্যর সমস্ত সরকারি স্কুলে প্রার্থনা সঙ্গীত হিসাবে বন্দেমাতরম চালু হচ্ছে। নবান্নে গিয়ে এই বিষয়ে জানানো হবে। এহেন পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *