প্রতি মাসে মহিলাদের ৩০০০, পয়লা জুন থেকেই মিলবে অন্নপূর্ণা ভাণ্ডার

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ১ জুন থেকে অন্নপূর্ণা ভাণ্ডারের টাকা পৌঁছে যাবে মহিলাদের ব্যাঙ্ক অ্য়াকাউন্টে। প্রত্যেক মহিলা প্রতি মাসে ৩০০০ টাকা করে পাবেন। নির্বাচনের আগেই অন্নপূর্ণা ভাণ্ডার প্রকল্প চালুর প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। রাজ্যে ক্ষমতায় আসার পর এই প্রকল্প নিয়েই সিদ্ধান্ত নেওয়া হল। তৃণমূল সরকারের আমলে শুরু হওয়া লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের আওতায় ১৫০০ টাকা করে পেতেন মহিলারা। তফসিলি জাতি, উপজাতিদের জন্য বরাদ্দ ছিল ১৭০০ টাকা। এই টাকা দ্বিগুণ করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার সেই প্রতিশ্রুতি পূরণের পথে হাটছে নবনির্বাচিত বিজেপি সরকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *