📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:রাজনৈতিক পালাবদল হয়ে গিয়েছে রাজ্যে। ভাবী মুখ্যমন্ত্রীর সচিবালয় নবান্ন থেকে কলকাতায় সরিয়ে আনতে উদ্যোগ শুরু হয়েছে। সেই পর্যায়ে মঙ্গলবার নবান্নে জরুরি বৈঠক করেছেন দায়িত্বপ্রাপ্ত মুখ্যসচিব দুষ্মন্ত নারিয়াল। নীতিগত ভাবে নয়া শাসকদল বিজেপি সিদ্ধান্ত নিয়েছে, তাদের মুখ্যমন্ত্রী রাজ্য প্রশাসন পরিচালনা করবেন মহাকরণ থেকে। কিন্তু ২০১৩ সালে বিদায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মহাকরণ থেকে নিজের সচিবালয়ে নিয়ে চলে যান নবান্নে। তারপর থেকে রাজ্য সরকারের তরফে মহাকরণের ঢেলে সংস্কারের কথা বলা হলেও, কোনও কাজ করা হয়নি বলেই অভিযোগ। ফলে ঐতিহ্যবাহী মহাকরণ ভবনটি এখন হতশ্রী দশায় পড়ে রয়েছে। সেই ঐতিহাসিক ভবনের হাল ফেরাতে রাজ্য প্রশাসনের বেশ কিছুটা সময় লাগবে। যত দিন না মহাকরণ পুরোপুরি তৈরি হয়ে যাচ্ছে, তত দিন বিধানসভায় অস্থায়ী ভাবে বসতে পারেন নয়া মুখ্যমন্ত্রী।
নবান্নে নয়! বিধানসভাতেই তৈরি হবে নতুন মুখ্যমন্ত্রীর সচিবালয়? পালাবদলের পর বৈঠকে মুখ্যসচিব

