📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাগুলিতে বৃষ্টি শুরু হয়ে গিয়েছে। আলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল, দ্বিতীয় দফার ভোটের দিন কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ অংশে ঝড়বৃষ্টি হবে। সেই মতো সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। শহরের দু’এক জায়গায় ঝিরঝির বৃষ্টিও হয়েছে। তবে সন্ধ্যার পর ঝমঝমিয়ে বৃষ্টি নেমেছে প্রায় সর্বত্র। লাল সতর্কতা জারি করা হয়েছে কলকাতা-সহ মোট পাঁচ জেলায়।
হাওয়া অফিস জানিয়েছে, বুধবার রাতে ৭০ থকে ৮০ কিলোমিটার বেগে ঝড় হতে পারে কলকাতায়। একই পূর্বাভাস রয়েছে পূর্ব মেদিনীপুর, হাওড়া, উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনায়। হুগলিতেও সন্ধ্যা থেকে বৃষ্টি চলছে। শহর ও শহরতলির কোথাও কোথাও মুষলধারে বৃষ্টি হচ্ছে। সঙ্গে রয়েছে বজ্রপাৎ।
মুষলধারে বৃষ্টি! রাতে ৭০-৮০ কিমি বেগে ঝড় হতে পারে কলকাতায়! জারি লাল সতর্কতা, দুর্যোগ আরও চার জেলায়

