বোমা তৈরির সঙ্গে জড়িতদের গ্রেফতার করতে বিশেষ অভিযান চালাতে হবে! পুলিশকে নির্দেশ দিল নির্বাচন কমিশন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ) তদন্ত চালাচ্ছে, এমন ক্ষেত্রেও পুলিশ পদক্ষেপ করতে পারবে বলে জানিয়েছে কমিশন। আগামী বুধবার রাজ্যে দ্বিতীয় দফার ভোট রয়েছে। রাজ্যের সাত জেলায় মোট ১৪২টি আসনে হবে ভোটগ্রহণ। প্রথম দফার ভোট মোটের উপর শান্তিপূর্ণ ভাবেই মিটেছে। প্রথম দফায় কোনও বুথেই পুনর্নির্বাচন হচ্ছে না। এই অবস্থায় দ্বিতীয় দফার ভোটগ্রহণ পর্বও শান্তিপূর্ণ ভাবে মেটাতে বদ্ধপরিকর কমিশন।

ভোটের আগে বোমা উদ্ধার করতে ইতিমধ্যে তৎপর হয়েছে পুলিশও। গোপন সূত্রে খবর পেয়ে উত্তর কাশীপুর থানা এলাকা এবং মাঝেরহাট (পয়লেপাড়া) অঞ্চলে অভিযান চালানো হয়। তাতে একটি পরিত্যক্ত বাড়ি থেকে বোমার মতো দেখতে বেশ কিছু সন্দেহজনক বস্তু এবং গান পাউডার উদ্ধার হয়। বম্ব ডিজ়পোজ়াল স্কোয়াডের সাহায্যে দেশি বোমার মতো দেখতে ৭৯টি সন্দেহজনক বস্তু, প্রায় ৩.৩৭ কেজি গান পাউডার, ১.৬১ কেজি সালফার এবং পাটের দড়ি পাওয়া গিয়েছে। সেগুলি ইতিমধ্যে বাজেয়াপ্তও করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *