📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: শুভেন্দু অধিকারীর ( Suvendu Adhikari )র প্রার্থীপদ খারিজের দাবিতে দায়ের হওয়া জনস্বার্থ মামলা খারিজ করে দিল কলকাতা হাইকোর্ট ( Calcutta High Court )। শুভেন্দু অধিকারীর বিরুদ্ধে উস্কানিমূলক মন্তব্যের অভিযোগ করেন মামলাকারী। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ স্পষ্ট জানিয়ে দেয়, সংবিধানের নির্দিষ্ট ধারার উল্লেখ না থাকায় মামলাটি গ্রহণযোগ্য নয়।
হাইকোর্টে শুভেন্দু অধিকারীর প্রার্থী পদ বাতিলের আবেদন, প্রধান বিচারপতির বেঞ্চ স্পষ্ট জানিয়ে দিল

