📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ফের যুদ্ধবিরতি নিয়ে বড় হুঁশিয়ারি দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। জানিয়ে দিলেন, আগামী বুধবারের মধ্যে যদি শান্তি চুক্তি না হয় তাহলে ফের তেহরানে বোমা ফেলবে মার্কিন বায়ুসেনা। যার অর্থ তিনি পরিষ্কার করে দিলেন, ফের মধ্যপ্রাচ্যে যুদ্ধের দামামা বাজাতে চলেছে আমেরিকা।
শুক্রবার মার্কিন বায়ুসেনার বিমানে অ্যারিজোনা থেকে ওয়াশিংটনে ফেরার সময় সাংবাদিকদের সঙ্গে কথা বলছিলেন ট্রাম্প। তখনই তাঁকে বলতে শোনা যায়, ”সম্ভবত আমি এটাকে আর সম্প্রসারিত করতে চাইব না। এবং ইরানের বন্দর যেমন থমকেই আছে, তেমনই রাখা হবে। যদি সেটাই থাকে তাহলে আমরা বোমা ফেলা শুরু করব আবার।”
‘আবার বোমা ফেলব’ ইরানকে নতুন হুঁশিয়ারি ‘যুদ্ধবাজ’ ট্রাম্পের

