মঙ্গলে মুখ্যমন্ত্রীর পদ থেকে ইস্তফা দেবেন নীতীশ

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মঙ্গলবার বিকেলে বিহারের মুখ্যমন্ত্রীর পদ থেকে আনুষ্ঠানিক ভাবে ইস্তফা দেবেন জেডি (ইউ) সুপ্রিমো নীতীশ কুমার। সূত্রের খবর, বিকেল তিনটে নাগাদ তিনি রাজভবনে গিয়ে রাজ্যপাল সৈয়দ আতা হাসনাইনের কাছে তাঁর ইস্তফা পত্র জমা দেবেন। তার আগে সকাল ১১টায় মন্ত্রিসভার বৈঠকে যোগ দেবেন তিনি। রাজ্যপালের কাছে ইস্তফা পত্র জমা দেওয়ার পরে এনডিএ-র পরিষদীয় দলের বৈঠক শুরু হবে বিকেল চারটে নাগাদ। বিজেপির কেন্দ্রীয় পর্যবেক্ষক শিবরাজ সিং চৌহান ওই বৈঠকে উপস্থিত থাকবেন বলে সূত্রের খবর। ওই বৈঠকেই ঠিক হবে বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী কে হবেন। আগামিকাল, বুধবার সকাল ১১টায় শপথ নেবেন বিহারের নতুন মুখ্যমন্ত্রী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *