📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: দক্ষিণ ২৪ পরগনার মগরাহাট অঞ্চলে নাকা চেকিংয়ের সময় একটি গাড়ি থেকে প্রায় ১০ লক্ষ টাকা উদ্ধার করল পুলিশ। গাড়িতে উপস্থিত ছিলেন বিজেপির রাজ্য নেতা ও মগরাহাট পশ্চিম বিধানসভার কনভেনর অরুণাভ মজুমদার।
পুলিশ সূত্রে জানা যায়, উস্তি থানার পুলিশ ও নির্বাচন কমিশনের যৌথ উদ্যোগে গাড়িটিকে আটক করে তল্লাশি চালানো হয়। এরপর সংশ্লিষ্ট ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হলে জানা যায়, উদ্ধার হওয়া অর্থটি আসন্ন নির্বাচনের জন্য দলীয় হিসাব অনুযায়ী বহন করা হচ্ছিল এবং এটি কোনও অবৈধ অর্থ নয়।

এই প্রসঙ্গে বিজেপি নেতা অরুণাভ মজুমদার জানান, “নির্বাচনের জন্য এই অর্থ সম্পূর্ণ বৈধ এবং হিসাবমাফিক। এর মধ্যে কোনও অনৈতিক বা বেআইনি বিষয় নেই।”
ঘটনাটি ঘিরে এলাকায় কিছুটা চাঞ্চল্যের সৃষ্টি হলেও, প্রাথমিক তদন্তে পুলিশ অবৈধ কোনও লেনদেনের প্রমাণ পায়নি বলে জানা যায়।

