তামিলনাড়ুর ভোটে সুপ্রতিম সরকার-সহ বাংলার ৩ পুলিশ পর্যবেক্ষক, বিজ্ঞপ্তি দিল কমিশন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আবেদন খারিজ হয়েছিল আগেই। এবার রীতিমতো বিজ্ঞপ্তি জারি করে বাংলার তিন আইপিএস-কে তামিলনাড়ুতে ভোটের ডিউটি দিল নির্বাচন কমিশন। জানা যাচ্ছে, তামিলনাড়ুর ভোটে পুলিশ পর্যবেক্ষক করা হয়েছে কলকাতা পুলিশের প্রাক্তন কমিশনার সুপ্রতিম সরকার ও দুই জেলার প্রাক্তন পুলিশ সুপার ধৃতিমান সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়কে। আগামী ২৩ এপ্রিল, বাংলার সঙ্গেই তামিলনাড়ুতে ভোট। সেখানে সুপ্রতিম সরকারকে তিরুনেলভেলির পুলিশ পর্যবেক্ষকের দায়িত্ব দিয়েছে কমিশন। এছাড়া ধৃতিমান সরকার ও ভাস্কর মুখোপাধ্যায়কে যথাক্রমে কৃষ্ণগিরি ও মাইলাদুথুরাই জেলার দায়িত্ব দেওয়া হয়েছে। আগামী দু,একদিনের মধ্যেই তাঁদের সেখানে পৌঁছে দায়িত্ব বুঝে নেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *