দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আগামী ২৪ ঘন্টায় দক্ষিণবঙ্গে বিস্তীর্ণ অংশের আকাশ আংশিক মেঘলা থাকবে। তবে স্থান বিশেষে বিকেলের দিকে ঝড়-বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলাগুলোতে দিনের বেলায় সর্বোচ্চ তাপমাত্রা ২৯° থেকে ৩১° সেলসিয়াসের আশেপাশে পৌঁছবে। বৃষ্টিপাতের কারণে অস্বস্তিকর গরম লক্ষ্য করা যাবে না।দক্ষিণবঙ্গে আগামী ৪৮ ঘন্টার পর থেকে তাপমাত্রা বৃদ্ধি পেতে শুরু করবে। এছাড়াও আজ পশ্চিমের জেলাগুলিতে শিলা বৃষ্টির সতর্কতা জারি রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *