📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:ভবানীপুর। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের খাসতালুক। ২০১১ সালে বিধানসভা পুনর্গঠনের পর থেকে এই কেন্দ্রে কোনওদিন হারেনি তৃণমূল কংগ্রেস। এ হেন কঠিন পিচে চ্যালেঞ্জ নিয়ে বেশ ভালোরকম চাপে রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীকে চ্যালেঞ্জ করতে এখন শুভেন্দুর ভরসা কেন্দ্রীয় নেতারা। বিজেপি সূত্রের খবর, মনোনয়নেই কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে রাজ্যে এনে চমক দিতে চায় গেরুয়া শিবির।
শুভেন্দুর মনোনয়নে শাহ, রোড শো মুখ্যমন্ত্রীর পাড়ায়

