📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:
বিধানসভা নির্বাচন-কে সামনে রেখে অভিনব প্রচারে নজর কাড়লেন বিধাননগর কেন্দ্রের বিজেপি প্রার্থী শারদ্বত মুখোপাধ্যায়।
এদিন প্রচারে বেরিয়ে হাতে মাছ নিয়ে সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপন করতে দেখা যায় তাঁকে। প্রচারের মাঝেই রসিকতার সুরে তিনি বলেন, “বিজেপি এলে ৪-৫ পিস নয়, ডবল ডবল মাছ খাবেন।” তাঁর এই মন্তব্য ঘিরে এলাকায় চর্চা শুরু হয়েছে।
স্থানীয়দের সঙ্গে কথা বলা, বাজারে ঘুরে দেখা এবং দৈনন্দিন জীবনের সঙ্গে নিজেকে যুক্ত করার মধ্য দিয়ে ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করেন তিনি। এই অভিনব প্রচার কৌশল যে মানুষের নজর কেড়েছে, তা বলাই বাহুল্য।

