স্কোয়াল ফ্রন্ট মেঘা , বজ্রপাত থেকে সতর্কতা পশ্চিমবঙ্গে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ২৭ থেকে ৩০শে মার্চ ২০২৬ পর্যন্ত সময়সীমার মধ্যে উত্তর ও দক্ষিণবঙ্গে ফের সক্রিয় হতে চলেছে নতুন একটি #স্কোয়াল #ফ্রণ্ট যার নাম ওয়েদার অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে রাখা হয়েছে #মেঘা। মেঘা শব্দের অর্থ হলো #মেঘের #ঘনঘটা বা #বৃষ্টি। স্কোয়াল ফ্রন্ট #মেঘার প্রভাবে #উত্তর ও #দক্ষিণবঙ্গের বিভিন্ন অঞ্চলে বজ্রবিদ্যুৎ সহ ঝড়বৃষ্টি ও শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও #কালবৈশাখী ঝড়, বজ্রঝঞ্ঝার পরিবেশ তৈরি হতে পারে। স্কোয়াল ফ্রন্ট মেঘা চলাকালীন সময়ে সমগ্র পশ্চিমবঙ্গে মাঝারি থেকে তীব্র বজ্রবিদ্যুৎ দেখা যাবে। বজ্রপাত থেকে সতর্কতা অবলম্বন করবেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *