📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:জামুড়িয়ার বোরিং ডাঙা হাই স্কুলে অনুষ্ঠিত হলো বার্ষিক জামুড়িয়া কবিতা উৎসব। ‘হরিৎক্ষেত্র’ সাহিত্য পত্রিকার সম্পাদক ও সাহিত্যকর্মী চিরঞ্জীব রায়ের উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে আসানসোল, রানীগঞ্জ ও দুর্গাপুরের কবি-সাহিত্যিকদের উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশ সৃষ্টি হয়।
সারাদিনব্যাপী এই উৎসবে অংশগ্রহণকারীদের আপ্যায়ন ও মধ্যাহ্নভোজের পাশাপাশি এলাকার দুস্থ মানুষদের সাহায্য প্রদান করা হয়, যা অনুষ্ঠানটিকে সামাজিক ও সাংস্কৃতিক মেলবন্ধনের এক অনন্য উদাহরণে পরিণত করে। আয়োজনে চিরঞ্জীব রায়ের পরিবারও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।
উৎসবটি সাহিত্যপ্রেমীদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে এবং এক অনাবিল আনন্দমুখর পরিবেশে দিনটি

