📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: ভরা বসন্তে ভোলবদল আবহাওয়ার। শুক্রবার বিকেলের পরে থেকে শুরু হওয়া ঝড়-বৃষ্টি এখনও চলছে। রবিবারও শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। বৃষ্টিপাতের কারণে শহরের তাপমাত্রা স্বাভাবিকের থেকে ১১ ডিগ্রি সেলসিয়াস নীচে। শনিবার শহরের দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৩.২ ডিগ্রি সেলসিয়াস। এ দিনের সর্বনিম্ন তাপমাত্রা ১৯.৭ ডিগ্রি সেলসসিয়াস। আবহাওয়া দপ্তরের রেকর্ড অনুযায়ী, শনিবার সারাদিন শহরে মোট ৫ মিলিমিটার বৃষ্টি পাত হয়েছে।
ঝড়বৃষ্টির দাপটে স্বাভাবিকের ১১ ডিগ্রি নীচে শহরের তাপমাত্রা

