ভোট প্রস্তুতি বুঝে নিতে বঙ্গ সফরে নীতীন, প্রচারে ঝাঁজ বাড়াতে কলকাতায় রোড শো মোদির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:পরিবর্তনের ডাক দিলেও বঙ্গে তৃণমূলের গভীর শিকড় উপড়ে ফেলা সহজ নয়। বঙ্গে বিজেপি নেতৃত্বের বডি ল্যাঙ্গুয়েজ যতই আগ্রাসী হোক না কেন, এই বাস্তব সত্যটা ভালোই বোঝে দিল্লি। তাই শুভেন্দুদের গালভরা গল্পের সঙ্গে বাস্তব পরিস্থিতি যাচাই করে নিতে আগামী সপ্তাহে রাজ্যে আসছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। এমনটাই জানা যাচ্ছে গেরুয়া শিবিরের তরফে। পাশাপাশি বঙ্গে প্রচারের ঝাঁজ বাড়াতে কোমর বেঁধে মাঠে নামছেন খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। রাজ্যে একাধিক সভার পাশাপাশি কলকাতায় রোড শো করবেন তিনি। শোনা যাচ্ছে, উত্তর কলকাতায় হবে এই রোড শো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *