আরজি কর মেডিক্যালে লিফটে আটকে মৃত্যু, গ্রেফতার ৫ জন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: আরজি কর মেডিক্যালে লিফটে আটকে মৃত্যু, গ্রেফতার ৫ জন। গ্রেফতার ৩ জন লিফটম্যান ও ২ নিরাপত্তারক্ষী। গ্রেফতার লিফটম্যান মিলন কুমার দাস, বিশ্বনাথ দাস, মানস গুহ। গ্রেফতার নিরাপত্তারক্ষী আশরাফুল রহমান ও শুভদীপ দাস। টালা থানায় জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার। অনিচ্ছাকৃত খুনের অভিযোগে গ্রেফতার ৫। তদন্তভার তুলে দেওয়া হল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের হাতে। আজ ধৃতদের পেশ করা হবে আদালতে। নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানাবে পুলিশ।