ভোটের আগে এই কারণেই বদলি কলকাতার CP ও একাধিক পুলিশকর্তাকে, জানিয়ে দিল কমিশন

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: রবিবার ভোট ঘোষণার পরই কয়েক ঘণ্টার মধ্যে নজিরবিহীন পদক্ষেপ করেছে জাতীয় নির্বাচন কমিশন। প্রশাসনের শীর্ষ স্তরে বড় পরিবর্তন করে কমিশন। মুখ্যসচিবের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হয় নন্দিনী চক্রবর্তীকে। সরানো হয়ে রাজ্যের স্বরাষ্ট্রসচিব জগদীশ প্রসাদ মিনাকেও। ঠিক তার কয়েক ঘণ্টার মধ্যেই সোমবার আরেক বড় পদক্ষেপ করল কমিশন। এবার ভোটের আগে রাজ্য পুলিশের শীর্ষ পদে রদবদল করল কমিশন। এমনকী কলকাতার পুলিশ কমিশনারও বদল করা হল। ভোট ঘোষণার পরই কমিশনের পদক্ষেপের কড়া প্রতিক্রিয়া দিয়েছে রাজ্যের শাসক দল।ঠাৎ ভোটের আগে কেন এই বদল, জাতীয় নির্বাচন কমিশনের তরফে জানানো হল, পশ্চিমবঙ্গে সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচনের আশ্বাস দিয়েছেন মুখ্য নির্বাচন কমিশনার। আর ঠিক সেই উদ্দেশ্যেই রাজ্যের DGP, পুলিশ কমিশনার-সহ একাধিক পুলিশকর্তাকে বদলি করা হল। বিবৃতি দিয়ে জানাল নির্বাচন কমিশন। দুপুর ৩টের মধ্যে নতুন পুলিশ আধিকারিকদের দায়িত্ব নিতে হবে, জানিয়ে দিল নির্বাচন কমিশন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *