📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: সমকামী, রূপান্তরকামী যৌনকর্মীদের রক্তদান নিষিদ্ধ রাখার সিদ্ধান্ত বজায়ই রাখল কেন্দ্র। বিশেষজ্ঞদের পরামর্শে নিষেধাজ্ঞা বজায় রাখার সিদ্ধান্ত বলে বৃহস্পতিবার সুপ্রিম কোর্টে জানাল নরেন্দ্র মোদি সরকার। বলা হল, HIV, হেপাটাইটিসের মতো সংক্রমণ ছড়ানোর ঝুঁকি বেশি বলেই এমন সিদ্ধান্ত।
তরফে বিষয়টি পর্যালোচনা করে দেখতে বলা হয়েছিল কেন্দ্রকে। বৃহস্পতিবার সেই নিয়ে শুনানি চলাকালীন কেন্দ্র জানায়, রূপান্তরকামী, অন্য পুরুষের সঙ্গে সঙ্গমে লিপ্ত হওয়া পুরুষ এবং মহিলা যৌনকর্মীদের উপর রক্তদানে নিষেধাজ্ঞা বজায় রাখা হবে। কারণ HIV, হেপাটাইটিসের মতো সংক্রমণ ছড়ানোর ক্ষেত্রে ওই সব গোষ্ঠীর মানুষ ‘পরিসংখ্যানগত ভাবে বেশি ঝুঁকিপূর্ণ’। (Supreme Court)
কেন্দ্রের হয়ে আদালতে সওয়াল করেন অতিরিক্ত সলিসিটর জেনারেল ঐশ্বর্যা ভাটি। তিনি জানান, ২০১৭ সালে ন্যাশনাল ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিলের নির্দেশিকা পর্যালোচনা করে দেখেছেন বিশেষজ্ঞরা। তাঁদের মতে, বিধিনিষেধ শিথিল করলে, তা ‘রক্তগ্রহীতাদের জন্য ক্ষতিকর হতে পারে’।

