‘আসল চোর কে, পশ্চিমবঙ্গবাসী জানে, পতনের কাউন্টডাউন শুরু’, ব্রিগেড থেকে ‘নতুন বাংলার’ বার্তা মোদির

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: প্রধানমন্ত্রী বলেন, ‘ব্রিগেডে যত দূর চোখ চায়, শুধুই জনসমুদ্র। বাংলার মনে কী চলছে, দেখতে চাইলে, এই ব্রিগেড দেখে যান। ব্রিগেড থেকে নতুন বাংলার বিউগল বেজে গেল। বাংলা থেকে উৎখাত হবে নির্মম সরকার।’
ভোটের আগে ব্রিগেড সমাবেশের প্রশাসনিক মঞ্চ থেকে ১৮ হাজার ৬০০ কোটি টাকার বিভিন্ন প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন করেন। ভোটের নির্ঘণ্ট ঘোষণার আগে প্রধানমন্ত্রীর ব্রিগেড সমাবেশে মঞ্চজুড়ে বাঙালিয়ানা। মূল মঞ্চ সেজে উঠেছে দক্ষিণেশ্বরের ভবতারিণী মন্দিরের আদলে। সেই মঞ্চ থেকেই ফের বাংলায় পরিবর্তনের ডাক দিলেন নরেন্দ্র মোদি।