📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: নির্বাচন কমিশন সূত্রে খবর, রবিবার অথবা সোমবার প্রকাশ হতে পারে আসন্ন বিধানসভা ভোটের নির্ঘণ্ট। অন্য দিকে, ভোট দু’দফায় হতে পারে বলেই মনে করছে কমিশন। তবে, সর্বাধিক তিন দফাও হতে পারে। যদিও, রাজ্যের CEO দপ্তর প্রথম থেকেই এক দফায় ভোট করাতে প্রস্তুত বলে জানিয়ে এসেছে। পাশাপাশি, অ্যাজুডিকেশনের তালিকায় থাকা প্রায় ১৫ লক্ষ ভোটারের নথি এখনও পর্যন্ত নিষ্পত্তি হয়েছে বলে কমিশন সূত্রে খবর। আগামী সপ্তাহে প্রথম দফার সাপ্লিমেন্টারি লিস্ট প্রকাশ পাবে বলে মনে করছে কমিশন।
কবে প্রকাশিত হবে বিধানসভা ভোটের নির্ঘণ্ট? মিলল ইঙ্গিত

