📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story:রাজনৈতিক সভা ছাড়াও ব্রিগেডের সমাবেশ থেকে বেশ কিছু প্রকল্পের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিধানসভা নির্বাচনের আগে রাজ্যের সড়ক পরিবহণ ব্যবস্থার উন্নয়নে বিভিন্ন প্রকল্পের পথচলা শুরু হচ্ছে। কী কী উদ্বোধন করা হচ্ছে?
১) ১৯ নম্বর জাতীয় সড়কের পানাগড় থেকে পালসিট পর্যন্ত ৬ লেন রাস্তা। এর দৈর্ঘ্য ৬৮ কিমি। প্রকল্পে খরচ ২৪৫০ কোটি টাকা।
২) ১১৪ নম্বর জাতীয় সড়কের উপর ভেদিয়াতে ৪ লেনের আরওবি এবং সংযোগকারী রাস্তা নির্মাণ। প্রকল্প মূল্য ১৯৫ কোটি টাকা।
৩) হলদিয়া ডক কমপ্লেক্স বার্থ নম্বর ২-এর যান্ত্রিকীকরণ। প্রকল্প মূল্য ২৯৮ কোটি টাকা।
৪) ১৯ নম্বর জাতীয় সড়কের বারওয়া আড্ডা থেকে পানাগড় পর্যন্ত ৬ লেন রাস্তা। যার দৈর্ঘ্য ১১৫ কিমি। প্রকল্পের জন্য খরচ ৩২৩৩ কোটি টাকা।
৫) ইছামতী নদীর উপরে স্বরূপনগর ব্রিজ। প্রকল্পের খরচ ১৬ কোটি টাকা।
৬) অমৃত ভারত স্টেশন প্রকল্পের অধীনে পশ্চিমবঙ্গের ৬টি স্টেশনের সৌন্দর্যায়নের উদ্বোধন করবেন মোদী। স্টেশনগুলি হলো— আনারা, তমলুক, হলদিয়া, বরাভূম, সিউড়ি, কামাখ্যাগুড়ি।
এর পাশাপাশি পুরুলিয়া-আনন্দ বিহার টার্মিনাল (দিল্লি) এক্সপ্রেস-এর সূচনা করবেন তিনি।
এই প্রকল্পগুলির উদ্বোধন ছাড়াও শিলাবতী নদীর উপরে কংসাবতী ও শিলাবতী নদীর উপরে নতুন ব্রিজ, হাওড়া ব্রিজ পাইলন থেকে নিমতলা ঘাট পর্যন্ত তট সুরক্ষার কাজ, দুবরাজপুর বাইপাস নির্মাণ-সহ একাধিক প্রকল্পের শিলান্যাস করা হবে।

