📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: বড়সড় বিপদের মুখ থেকে অল্পের জন্য রেহাই পেলেন অভিনেত্রী স্বর্ণকমল দত্ত। নিজের বাড়িতেই সম্প্রতি বড় দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন অভিনেত্রী। হাতে একাধিক সেলাই নিয়েই করছেন শুটিং।
স্বর্ণকমল বলেন, “দোলের আগের দিনের ঘটনা। আমার নিজের বাড়িতেই ঘটনাটা ঘটেছে। পায়ে তেল ছিল অল্প। তার কিছুক্ষণ আগেই পায়ে মালিশ করেছিলাম। হঠাৎ ফোন আসায় সেটা নিতে গিয়ে পা পিছলে পড়ে যাই। পাশেই অ্যাকোরিয়াম রাখা ছিল। সেটায় সজোরে ধাক্কা লাগে। অ্যাকোরিয়াম ভেঙে যায়। সাংঘাতিক চোট পাই। দু’হাতে চোট পেয়েছি ভয়ংকর, গভীর ক্ষত হয়। একাধিক সেলাই পড়েছে আমার হাত ও আঙুলে। ডান হাতেই বেশি চোট পেয়েছি। এই অবস্থাতেই শুটিং ফ্লোরে যাচ্ছি। হাতে চ্যানেল নিয়েই শুটিং করেছি। নতুন ধারাবাহিক ‘শুধু তোমারই জন্য’-এ এই মুহূর্তে অভিনয় করছি। নতুন কাজ ব্যাঙ্কিংয়ের চাপ রয়েছে। তাই পুরোপুরি ছুটি নেওয়া সম্ভব হয়নি। তবে শুটিং সেটের ও প্রযোজনা সংস্থার সকলে খুব সাহায্য করেছে আমাকে। এটা আমি কখনও ভুলব না।”
হাতে পড়েছে একাধিক সেলাই, গুরুতর শারীরিক অবস্থাতেই চলছে শুটিং

