বিধানসভা ভোটের দিন ক্ষণ এখনও ঘোষণা হয়নি,তার আগেই বাংলায় অ্যাকশনে কেন্দ্রীয় বাহিনীকে দেখা যাচ্ছে, কোথাও রুট মার্চ করতে, কোথাও বুথ পরিদর্শনে

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রাজ্যে এসে ইতিমধ্যেই  প্রশাসনিক বৈঠক করে ফেলেছেন ।  বিধানসভা ভোট যাতে করে সুষ্ঠ ভাবে শান্তি-শৃঙ্খলা  বজায় রেখে হয় সেই দিকটিই তুলে ধরা হয় মূলত ঐ বৈঠকে।এরপর বৃহস্পতিবার সন্ধ্যার সময়  মুর্শিদাবাদের গোটা নবগ্রাম থানা জুড়ে শান্তি শৃঙ্খলা বজায় রাখতে  শুরু হয় কেন্দ্র বাহিনীর বুথ পরিদর্শন। স্থানীয় থানার পুলিশকে সঙ্গে নিয়ে আজ অর্থাৎ ১২ই মার্চ নবগ্রামের বিভিন্ন  বুথ ও এলাকা পরিদর্শন করলেন কেন্দ্র বাহিনীরেরা ।
ঘড়ির কাঁটায় যখন সন্ধ্যা সাতটা কি সাড়ে সাতটা ঠিক তখনই মুর্শিদাবাদ জেলার নবগ্রামের পাঁচগ্রাম, হজবিবিডাঙা, রসুলপুর, গুড়া পাশলা অঞ্চলের রাস্তায় রাস্তায় দেখা গেল এক অন্যরকম ছবি। ভোটের দিনক্ষণ ঘোষণার আগেই এলাকায় পৌঁছে গিয়েছে কেন্দ্রীয় বাহিনী। শুধু পৌঁছে যাওয়া টাই ছিলো না, এদিনে নবগ্রাম থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে  এলাকার যেসমস্ত স্কুল বা ভবনে ভোটগ্রহণ কেন্দ্র অর্থাৎ বুথ হওয়ার কথা, সেখানেও যান তাঁরা। এবং কেন্দ্র গুলি পরিদর্শন ও করেন।কেন্দ্রীয় বাহিনীকে দেখে সাধারণ ভোটারদের মনে সাহস জোগাতে শুরু করেছে।কেন্দ্রীয় বাহিনীর এই আগাম তৎপরতার মূল লক্ষ্য হলো ভোটারদের আত্মবিশ্বাস বাড়ানো। কোনো ভয় বা চাপ ছাড়াই যাতে সাধারণ মানুষ ভোটাধিকার প্রয়োগ করতে পারেন, সেই বার্তা দিতেই এই ‘পরিদর্শন বলে মনে করছেন অনেক শিক্ষাবিদ মানুষেরা। আর এতে সাধারণ মানুষদের সাহস ও বাড়ছে বলে মনে করছেন তারা।কেন্দ্র বাহিনীর বুথ পরিদর্শনের  ছবি কে টি এন বাংলা টিভির পর্দাতে তুলে ধরা হয়েছে আপনাদের সামনে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *