বেহালা পশ্চিমে বিজেপির বুদ্ধিজীবী আলোচনা সভা, মোদির সভা ও আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে প্রস্তুতি

📝 নিজস্ব সংবাদদাতা, Todays Story: গতকাল বেহালা পশ্চিম বিধানসভায় অনুষ্ঠিত হল বিজেপির উদ্যোগে একটি বুদ্ধিজীবী আলোচনা সভা। আগামী ১৪ তারিখ কলকাতায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সভা এবং আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে সমাজের বুদ্ধিজীবী অংশকে একত্রিত করার উদ্দেশ্যে এই বৈঠকের আয়োজন করা হয়।

সভায় উপস্থিত ছিলেন রাজস্থানের প্রাক্তন সাংসদ ডঃ মনোজ রাজোরিয়া, অধ্যাপক বিমল শঙ্কর নন্দ, মহিলা সভানেত্রী দিতিয়া কৌর এবং সাংস্কৃতিক সংগঠক ও বিজেপি নেতা প্রীতম সরকার।

আলোচনা সভায় রাজ্যের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, সমাজের বিভিন্ন স্তরের মানুষের মতামত এবং আগামী দিনের রাজনৈতিক কৌশল নিয়ে মতবিনিময় হয়। বিজেপি নেতৃত্বের মতে, সমাজের বুদ্ধিজীবী অংশকে সঙ্গে নিয়েই আগামী দিনের লড়াইয়ে এগোতে চায় দল।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *